ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদরে তারুণ্য সমাবেশ সম্পন্ন করলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন।

‘প্রথমে আমরা নিজেরা বদলাব, সমাজ বদলাব ও দেশ বদলাব’- তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

হবিগন্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ৩১২ বার পড়া হয়েছে

নিজেকে বদলানো, সমাজ বদলানো ও দেশ বদলানোর প্রত্যয় নিয়ে আজ শনিবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদরে তারুণ্য সমাবেশ সম্পন্ন করলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন।

এতে চুনারুঘাট ও আশপাশ এলাকার কয়েক হাজার তরুণ-তরুণী উপস্থিত ছিলেন।

তারুণ্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। হবিগঞ্জের অন্যান্য আসনের সংসদ সদস্যরা ছাড়াও কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সমাবেশে ছিলেন। চুনারুঘাট উপজেলা সদরের ডিসিজি স্কুল মাঠে আয়োজন করা হয় সমাবেশের।

জুনাইদ আহ্‌মেদ তরুণদের উদ্দেশে বলেন, ‘আমরা বদলাতে চাই। প্রথমে আমরা নিজেরা বদলাব, সমাজ বদলাব ও দেশ বদলাব। এ বদলানোর মধ্য দিয়ে আমরা নতুন এক সমাজ তৈরি করতে চাই। যে সমাজে তরুণদের আধিপত্য থাকবে।’

তিনি বলেন, তরুণেরা এখন পাঠ্যপুস্তকের সঙ্গে সনদমুখী হয়ে পড়ছেন। পড়াশোনায় বিশ্ববিদ্যালয় ও বিদেশমুখী না হয়ে লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণের দিকে নজর দিতে হবে। বর্তমানে সারা দেশে ৬০ লাখ তরুণ-তরুণী ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ করছেন, ডিজিটাল মার্কেটিং করছেন। তাঁরা এখন বাড়িতে বসে বৈদেশিক মুদ্রা আয় করছেন।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, সিলেটের মানুষ অনেক রেমিট্যান্স পাঠান। এরজন্য সারাদেশের মানুষ তাঁদের কাছে কৃতজ্ঞ। তবে তরুণসমাজকে কর্মমুখী হিসেবে গড়ে তুলতে আমাদের কাজ করতে হবে। ভবিষ্যতে হবিগঞ্জের ৯টি উপজেলায় ৩ কোটি টাকা ব্যয়ে জয় স্মার্ট ট্রেনিং সেন্টার গড়ে তোলা হবে। এসব ট্রেনিং সেন্টারে তরুণদের প্রশিক্ষণের মধ্য দিয়ে যোগ্য হিসেবে গড়ে তোলা হবে। কোনো তরুণ-তরুণী আর বেকার থাকবেন না।

সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক তাঁর বক্তব্যে বলেন, ‘সোনার বাংলাদেশ গড়তে সোনার মানুষ দরকার। এ মানুষের বড় অভাব এ দেশে। শুধু নৌকা পাশে থাকলেই কাজ করা যায় বা নইলে করা যায় না, না তা ঠিক না। আমরা যাঁরা নৌকার বাইরের মানুষ, আমরাও কাজ করে নৌকাকে ধাক্কা দিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাব।’

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি যদি আমার তরুণদের নিয়ে কিছু না করেন, তাহলে আমার আর মুখ থাকে না। আপনাকে আমার তরুণদের জন্য কিছু করে দেখাতে হবে।’

সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য মো. আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ ও হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন।

সমাবেশে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা।

তথ্যসূত্র:দৈনিক প্রথমআলো অনলাইন সংস্করণ

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদরে তারুণ্য সমাবেশ সম্পন্ন করলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন।

‘প্রথমে আমরা নিজেরা বদলাব, সমাজ বদলাব ও দেশ বদলাব’- তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪