ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

জাতীয় গ্রিডে যুক্ত হলো ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

হবিগণ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩০৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ডে নতুন কূপের গ্যাস সঞ্চালনের উদ্বোধন করছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই কূপ উদ্বোধনের মাধ্যমে জাতীয় গ্রিডে নতুন করে যুক্ত হলো আরও ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গ্যাস ফিল্ডের ২ ও ৯ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। প্রতিদিন ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাবে। এখন গ্যাস ফিল্ডটির উৎপাদন বেড়ে দাঁড়াল ৬৬ মিলিয়ন ঘনফুটে।

গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের (এসজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান বলেন, কূপ-২ থেকে দীর্ঘদিন গ্যাস উত্তোলন বন্ধ ছিল। ওয়ার্কওভারের মাধ্যমে উৎপাদন উপযোগী করা হয়েছে। ওই কূপ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। ওয়ার্কওভারের মাধ্যমে এই পরিমাণে গ্যাস পাওয়ার নজির খুবই কম। ৯ নম্বর কূপটি নতুন, সেখানে পাইপলাইন না থাকায় গ্যাস উত্তোলন করা যাচ্ছিল না।

নতুন কূপের গ্যাস সঞ্চালনের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা প্রশাসক জিলুফা সুলতানা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে যুক্ত হলো ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

আপডেট সময় : ০৭:২৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪