ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটে পুলিশের অভিযান: ২ লাখ ৭০ হাজার টাকার অবৈধ ভারতীয় পণ্যসহ ৯ জন আটক

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৩২৮ বার পড়া হয়েছে

সিলেটের শাহপরাণ (রহ.) থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যসহ ৯ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) এসএম জামাল উদ্দিন ও তার সঙ্গীয় ফোর্স।

অভিযান চলাকালে সন্দেহভাজনদের তল্লাশি করে উদ্ধার করা হয় ৪৪০ কেজি ভারতীয় জিরা, বিভিন্ন ব্র্যান্ডের সাবান, কেও কার্পিন চুলের তেল এবং নেসলে কিটক্যাট চকলেটসহ বিভিন্ন পণ্য। জব্দকৃত এসব মালামালের মোট আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার ১০০ টাকা, যা আইন অনুযায়ী জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃতদের বেশিরভাগই নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা এবং তারা সংঘবদ্ধভাবে সীমান্ত এলাকা দিয়ে এসব পণ্য নিয়ে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সিলেট সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরেই চোরাচালান একটি বড় চ্যালেঞ্জ। তবে এ ধরনের অভিযান অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুলিশ জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পুলিশের অভিযান: ২ লাখ ৭০ হাজার টাকার অবৈধ ভারতীয় পণ্যসহ ৯ জন আটক

আপডেট সময় : ০৪:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬