ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ রাব্বানী–সাদিকের পুরনো টেক্সট ভাইরাল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

সিলেটে তাৎক্ষণিক পুলিশ অভিযানে অপহরণ ও মুক্তিপণ চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, দুই ভিকটিম উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:৩৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

সিলেট নগরীতে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত একটি চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে তাদের হেফাজত থেকে দুই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, রবিবার (৮ মার্চ ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন তাঁতিপাড়া পয়েন্ট থেকে সুহেল সরকার (২২) নামের এক যুবককে ১৪-১৫ জন দুর্বৃত্ত জোরপূর্বক অপহরণ করে। পরে তাকে তাঁতিপাড়ার নাজমা নিবাস নামে একটি ভবনের দ্বিতীয় তলায় অবৈধভাবে আটকে রাখা হয়।

অভিযোগ রয়েছে, সেখানে সুহেলকে ধারালো চাকু ও কেচি দিয়ে ভয়ভীতি দেখানো হয় এবং লোহার রড ও স্টিক দিয়ে মারধর করা হয়। পরে তার কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয় এবং ব্যবহৃত একটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়।

একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর ভিকটিম বিষয়টি পুলিশকে জানালে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকিরের নির্দেশনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান।

অভিযানে তাঁতিপাড়ার নাজমা নিবাসের দ্বিতীয় তলা থেকে অপহরণ ও মুক্তিপণ চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—
তানজিম মাহবুব নিশান (২১), আহসান হাবিব মুন্না (১৯), জুবাইন আহমদ (১৯), সুফিয়ান আহমদ (১৯), জাকির হোসেন (১৯), মারজান (১৯), মোসাদ্দেক আলী (১৮), ফারদিন আহমদ (১৮), জয়নাল আবেদীন রাব্বি (১৮) ও মিজান আহমদ (১৮)।
এ সময় তাদের হেফাজত থেকে আরেক প্রবাসী ভিকটিম জাহিদ আহমদ (৪২) কে উদ্ধার করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে দুই ভিকটিমের ছিনিয়ে নেওয়া দুটি মোবাইল ফোন, নগদ টাকা এবং অপহরণে ব্যবহৃত কেচি, চাকু ও লোহার রুল উদ্ধার করেছে।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে তাৎক্ষণিক পুলিশ অভিযানে অপহরণ ও মুক্তিপণ চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, দুই ভিকটিম উদ্ধার

আপডেট সময় : ১২:৩৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬