ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

রমজানে মাজারে অশ্লীল গান ও জুয়ার ভিডিও প্রকাশ: সাংবাদিককে মারধর, টাকা ছিনতাইয়ের অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলায় পবিত্র রমজান মাসে একটি মাজারে ওরসের নামে নারী দিয়ে অশ্লীল গান, জুয়া ও মাদক সেবনের ভিডিও প্রকাশ করাকে কেন্দ্র করে এক সাংবাদিককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী রিপন মিয়া (২৯) ‘দৈনিক বাংলাদেশ সমাচার’-এর মৌলভীবাজার সদর প্রতিনিধি এবং মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য। এ ঘটনায় তিনি মৌলভীবাজার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের সাটিয়া শাহ মদরিছ (রহ.) মাজারে ওরসের নামে নারী দিয়ে অশ্লীল গান, জুয়া ও মাদক সেবনের আয়োজন করা হয়। এ ঘটনায় স্থানীয় আলেম-উলামা ও সাধারণ মানুষ প্রতিবাদ সভার আয়োজন করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংবাদিক রিপন মিয়া ওই ঘটনার ভিডিও ধারণ করে গত ৫ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।

ভিডিও প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়ে গত ৬ মার্চ রাত সাড়ে ১২টার দিকে মাজারের সামনে অভিযুক্ত কামাল মিয়া (৩৫), আশিক মিয়া (৫৫), শামীম মিয়াসহ আরও কয়েকজন রিপন মিয়াকে ঘিরে ধরে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে আহত করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা রিপন মিয়ার পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

ভুক্তভোগী সাংবাদিক জানান, হামলাকারীরা তাকে এলাকায় সাংবাদিকতা করতে নিষেধ করেছেন এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “একজন সাংবাদিকের লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রমজানে মাজারে অশ্লীল গান ও জুয়ার ভিডিও প্রকাশ: সাংবাদিককে মারধর, টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় : ১২:০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬