ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: এক পরিবারের ১০ জনসহ নিহত ১৩ সংসদে ‘বিশেষ অধিকার’ সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন স্বাধীনতা পুরস্কার ২০২৫ ঘোষণা: ৭ বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা, জিয়াউর রহমানের পুরস্কার বাতিলের সিদ্ধান্তও রহিত বিশ হাজার টাকার বিদ্যুৎ বিল, ৩ মাস জেল—ডিসি সারোয়ার আলমের মানবিক উদ্যোগে মুক্তি চা শ্রমিক ঈদে ব্যানার–ফেস্টুনে ভরাবেন না শহর! নগরের সৌন্দর্য রক্ষায় সিসিক প্রশাসকের আহ্বান সিলেটে চাঞ্চল্যকর ঘটনা! ধাওয়া শেষে পুলিশের গালে থাপ্পড়—বেপরোয়া সিএনজি চালক আটক  ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ, ডেপুটি স্পিকার কায়সার কামাল এসএমপির উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ফিরছে মালিকের হাতে ! গণতন্ত্রের নতুন সূর্যোদয়: জাতীয় সংসদে ঐতিহাসিক প্রথম অধিবেশন শুরু সিলেটে চাঞ্চল্যকর ঘটনা! জনসম্মুখে পুলিশকে থাপ্পড়, ভিডিও ভাইরাল

পাল্টা কর্মসূচি দিয়ে কালো পতাকা মিছিল বন্ধ করা যাবে না : জয়নুল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:২২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ২৪০ বার পড়া হয়েছে

পাল্টা কর্মসূচি দিয়ে ৩০ জানুয়ারির কালো পতাকা মিছিলের কর্মসূচি বন্ধ করা যাবে না ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন জয়নুল আবদিন ফারুক।

আজ রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আপনি বারবারই একই কথা বলেন, খেলা হবে, রাজনৈতিক খেলা হবে। আরে ভাই, খেলতে হলে খেলোয়াড় লাগে, আপনারা তো খেলোয়াড় না, আপনাদের সাথে কী খেলব? আপনি আমাদের লেজের সাথে লেগেই আছেন।

তিনি আরো বলেন, বিএনপি গতকাল দুপুর ৩টায় প্রগ্রাম দিয়েছে কালো পতাকা মিছিলের। আওয়ামী লীগ তারপরে বিকেল ৪টায় প্রগ্রাম দিয়েছে। আমরা বলে দিতে চাই, আমাদের লেজে লেজে থেকে বিএনপির কালো পতাকা মিছিল প্রতিরোধ করতে আপনারা পারবেন না। বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে (৭ জানুয়ারি) প্রত্যাখ্যান করেছে। তাই ৩০ জানুয়ারি জনগণ কালো পতাকা দেখিয়ে আবারও আপনাদের প্রতি ধিক্কার জানাবে।

সাবেক বিরোধী দলের প্রধান হুইপ ফারুক বলেন, এই সরকার গণতন্ত্রের বিশ্বাস করে না। তারা ডামি ভাইয়ে ভাইয়ে যে নির্বাচন করেছে সেই নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি। সেই নির্বাচনে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো গ্রহণ করে নাই। তাই এই নির্বাচন জনগণ মানে না। সরকারকে বলি, এখনো সময় আছে, এই অবৈধ সংসদ বাতিল করুন, নিজেরা পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করুন।

রমজানের আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন তিনি।

জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠান হয়।

উলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মো. নেছারুল হকের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী মো. সেলিম রেজার সঞ্চালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে উলামা দলের আলমগীর হোসাইন, কাজী মো. আবুল হোসেন, আলমগীর হোসাইন খলিলী, জাহাঙ্গীর আলম চৌধুরী, তাজুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাল্টা কর্মসূচি দিয়ে কালো পতাকা মিছিল বন্ধ করা যাবে না : জয়নুল আবদিন ফারুক

আপডেট সময় : ০৩:২২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪