ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৩১৯ বার পড়া হয়েছে

ঢাকা, ২৫ মার্চ ২০২৬:

রাজধানীর মগবাজার এলাকায় ‘নবীন ফ্যাশন’ নামের একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। এ ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করা হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জাস্টিস অব পিস হিসেবে স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদালতের আদেশে উল্লেখ করা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে দেখা যায়, মগবাজারের বিশাল সেন্টার মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল ব্যক্তি পুলিশের উপস্থিতিতে গিয়ে দোকানটি বন্ধ করে দেয়। ঘটনাস্থলে কিছু ব্যক্তির উচ্ছৃঙ্খল আচরণ লক্ষ্য করা গেলেও উপস্থিত পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আদালত এ ঘটনায় মন্তব্য করেন, পুলিশের এমন নির্লিপ্ততা জনমনে ভীতি ও উদ্বেগ সৃষ্টি করতে পারে, যা পেশাদারিত্বের পরিপন্থী। কেন এ ধরনের আচরণ আইনবহির্ভূত হিসেবে বিবেচিত হবে না, তা জানতে চেয়ে হাতিরঝিল থানার ওসিকে আগামী তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া আদালত নির্দেশ দেন, ‘নবীন ফ্যাশন’-এর দোকানটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ওসির উপস্থিতিতে পুনরায় খুলে দিতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য আদালতে জমা দেওয়ার কথাও বলা হয়েছে।

প্রসঙ্গত, ঈদুল ফিতরের আগের দিন গত ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় কম দামে পাঞ্জাবি বিক্রি করাকে কেন্দ্র করে আশপাশের কিছু ব্যবসায়ী মগবাজারে ‘নবীন ফ্যাশন’-এর দোকানটি বন্ধ করে দেয়। এ সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিও ছিল, যা নিয়ে পরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

আপডেট সময় : ০৬:০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬