ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

দৌলতখানে কবরস্থানে জায়গা না পেয়ে ঘরের বারান্দাতেই মায়ের দাফন !

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ২১২ বার পড়া হয়েছে

কবর দেওয়ার জায়গা না থাকায় ঘরের বারান্দাতেই শেষ স্থান হলো মায়ের। হৃদয়বিদারক এ ঘটনায় দূর-দূরান্ত থেকে কবর দেখতে আসছেন মানুষ। 

বৃহস্পতিবার (৪ জুলাই) এমন ঘটনা ঘটেছে দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আজি মদ্দি সরদার বাড়িতে। মৃতের নাম জবেদা খাতুন (৮৫)।

স্থানীয় বাসিন্দা মো. রায়হান ও মো. হারুন জানান, জবেদা খাতুনের ছেলে রফিজলের সঙ্গে তার চাচাতো ভাই রফিকের সঙ্গে দীর্ঘদিন ধরে ভিটেবাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে জবেদা খাতুন মারা গেলে তাকে রফিকের পারিবারিক কবরস্থানে দাফন করতে গেলে তারা বাধা দেন। এলাকাবাসী ও মৃতের স্বজনেরা অনুরোধ জানালেও রফিক ও তার পরিবারের সদস্যরা শোনেননি। পরে গতকাল বুধবার তার ছেলেরা কোনো জায়গা না পেয়ে ঘরের বারান্দায় কবর খুঁড়ে মেঝেতেই দাফন করেন। চাঞ্চল্যকর এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়।

এদিকে ঘটনা জানাজানি হলে বৃহস্পতিবার বিকালেই কবরটিকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন রফিকসহ তার পরিবার। এমনকি মৃতের সন্তানদের চাপ দেন বলে অভিযোগ উঠেছে।

রফিজল বলেন, মা মারা যাওয়ার পর দাফনের জন্য একটু জমি খুঁজছি, কেউ দেয় নাই। আর সাড়ে ৩ হাত জমির জন্য মারে কবর দিতে পারি নাই, এহন আবার কবর তুলতে কয়। আমরা গরিব মানুষ কই যামু, মার কবর তুলমু না।

এ ব্যাপারে রফিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে না পেয়ে তার বাবা খোরশেদ সরদারের সাথে কথা বললে তিনি জানান, বাড়ির সকল জমি তাদের। এ বাড়িতে অন্য কারো জমি নেই।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দৌলতখানে কবরস্থানে জায়গা না পেয়ে ঘরের বারান্দাতেই মায়ের দাফন !

আপডেট সময় : ১১:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪