ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত

জগন্নাথপুরের প্রবাসী হ ত্যা মামলার আসামি হাবিব র‍্যাবের হাতে আটক

হবিগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৫৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে পূর্ব শত্রুতার জের ধরে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহান হত্যা মামলার অন্যতম আসামি হাবিবুর রহমান (২২)-কে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

তাদের একটি টিম মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল ৪টার দিকে চুনারুঘাট থানাধীন নতুন ব্রিজ সংলগ্ন এলাকা থেকে হাবিবুরকে গ্রেফতার করে। হাবিব হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার লতিবপুর গ্রামের লিলফর মিয়ার ছেলে।

‍‍র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান, গত ২৮ অক্টোবর সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার জগন্নাতপুর থানাধীন ইনাতগঞ্জ পূর্ববাজার নামক স্থানে কতিপয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ী মিলে পূর্ব শত্রুতার জের ধরে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় পরে নিহতের বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা (এফআইআর নং ০২/১৫০) দায়ের করেন। গ্রেফতারের পর হাবিবকে জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍‍্যাব।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জগন্নাথপুরের প্রবাসী হ ত্যা মামলার আসামি হাবিব র‍্যাবের হাতে আটক

আপডেট সময় : ১২:৫৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪