ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাংনীতে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত

মেহেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৩১৮ বার পড়া হয়েছে

মেহেরপুর জেলার গাংনী উপজেলার পূর্বমালশাদহ এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মজিবুল হক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের পূর্বমালশাদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবুল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খারেদ গ্রামের জাহাবকসের ছেলে।

আহতরা হলেন- মোটরসাইকেল আরোহী গাংনী পৌরসভার শিশিরপাড়া গ্রামের এনামুল হকের ছেলে সাহেল রানা (১৫), একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে শান্ত মিয়া (১৫) ও ইজিবাইকের যাত্রী রাইপুর গ্রামের পটল আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।  

প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী থেকে মোটরসাইকেল যোগে রানা ও শান্ত হাটবোয়ালিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। তারা পূর্বমালসাদহ মাদরাসার কাছে এলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ইজিবাইক ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় চারজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত মজিবুল, রানা ও শান্তকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মজিবুলের মৃত্যু হয়। আহত মর্জিনাকে ভর্তি রাখা হয়েছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

ওসি তাজুল ইসলাম জানান, কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গাংনীতে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত

আপডেট সময় : ০৫:২৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪