ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

উত্তরা পেট্রোল পাম্পে হামলার ঘটনায় তিন আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৩০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

সিলেট:

সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীর ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে উত্তরা পেট্রোল পাম্পে মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক সিরিয়াল ভেঙে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করেন। এ সময় পাম্প কর্মচারী তাদের সিরিয়াল অনুযায়ী অপেক্ষা করতে বললে তারা ক্ষিপ্ত হয়ে কর্মচারীর ওপর হামলা চালায় এবং তাকে মারধরের পাশাপাশি ছুরিকাঘাত করে আহত করে।

এ ঘটনায় আহত পাম্প কর্মচারী জাহাঙ্গীর আলম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্রের নেতৃত্বে অভিযান চালিয়ে সোমবার রাত আনুমানিক ৯টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার এলাকা থেকে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মো. ফাহিম আহমদ (২১), পিতা: আব্দুল মান্নান, সাং: চৌকিদেখী, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট।
২. তামিম আহমদ (১৯), পিতা: ফয়েজ আহমদ, সাং: বালাউট, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট; বর্তমানে বাসা নং-৬৬, রংধনু, চৌকিদেখী।
৩. তানজিম আহমদ সজীব (১৯), পিতা: মৃত আব্দুল জব্বার বাবুল, সাং: বাসা নং-১০২/২, রংধনু, চৌকিদেখী, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উত্তরা পেট্রোল পাম্পে হামলার ঘটনায় তিন আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬