ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত

এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত !

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ৩১৬ বার পড়া হয়েছে

সাভারে অন্তঃকোন্দলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আমজাদ হোসেন (৩৫) নামের অপর ছিনতাইকারী নিহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) রাত পৌনে ১২টার দিকে সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সোবহানবাগ এলাকায় ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে নিহতের নাম জানা গেলেও তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তিনিও ছিনতাইকারী বলে নিশ্চিত করেছে পুলিশ।  

পুলিশ জানায়, আমজাদ হোসেনকে অন্তঃকোন্দলের জেরে অপর ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে আহত হয়ে তিনি সড়কের পাশে পড়ে থেকে বাঁচার আকুতি করছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিক্যালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার এসআই মনির হোসেন বলেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে একই দলের অপর ছিনতাইকারী নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ বলেন, নিহতের শরীরের পেটের নিচের অংশে ধারালো ছুরির ৫/৬টি গভীর ক্ষত চিহ্ন রয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত !

আপডেট সময় : ০২:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪