ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বর্ণাঢ্য আয়োজনে সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শতবর্ষ উদযাপন

দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই : এড. নাসির উদ্দিন খান

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০২:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩৫৯ বার পড়া হয়েছে

সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, একটি কলেজের শততম প্রতিষ্ঠাবার্ষিকী শিক্ষার্থীদের শিক্ষা জীবনের প্রথম স্মৃতি হিসাবে ইতিহাস রচনা করে। এখানকার প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে স্মৃতির পাতার ইতিহাসের অনুষ্ঠানে শরীক হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

তিনি আরো বলেন, দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে দেশ উন্নত হতে হচ্ছে। যে দেশ যত উন্নত, সে দেশে কারিগরি শিক্ষার প্রসার তত বেশি। এদেশে কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন এবং দেশকে আরও উন্নত করতে হলে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্য জননেত্রী শেখ হাসিনা প্রতি উপজেলায় কারিগরি শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হচ্ছে।

তিনি (৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ (ভোকেশনাল) এর ১০০ বছর পূর্তি উপলক্ষে শতবর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে তিনদিন ব্যাপী মিলনমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শতবর্ষ উদযাপন পরিষদের সভাপতি শাহ মোঃ হারুন অর রশিদ চিশতির সভাপতিত্বে ও পরিকল্পনা সম্পাদক হাবিবুর রশিদ জনি এবং সাদিয়ার যৌথ পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্যে আরটিএম আহমেদ আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি ও সীমান্তিকের প্রতিষ্ঠাতা ড. আহমেদ আল কবির বলেন, কারিগরি শিক্ষা অর্জনের মাধ্যমে দেশে-বিদেশে আমাদের শিক্ষার্থীরা অবদান রাখছেন। ডিজিটাল বাংলাদেশ-এর ভিত্তিতে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌফিক বকস্ লিপন, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুস সত্তার, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ একাডেমি ইনচার্জ রতন কুমার সেন, নন-টেক বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রশিদ আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি, এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ, সহ-সভাপতি এডভোকেট আবু সালেহ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রকিব হাসান, সদস্য লুৎফুর রহমান, ইকবাল আহমেদ, আনিসুর রহমান, আরিফ আহমেদ আসিফ, উজ্জ্বল কুমার দে।

দোয়া পরিচালনা করেন সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক মো: আশরাফুল করিম।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বর্ণাঢ্য আয়োজনে সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শতবর্ষ উদযাপন

দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই : এড. নাসির উদ্দিন খান

আপডেট সময় : ০২:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪