ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী

সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে দুইজন ছিনতাইকারী গ্রেফতার

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০৭:১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩৫৩ বার পড়া হয়েছে

মোগলাবাজার থানার রাত্রিকালীন সিয়েরা ৫১’র অফিসার এসআই কৌশিক সরকারের নেতৃত্বে মোগলাবাজার থানার কুচাই আবাসিক এলাকা থেকে একটি সিএনজি সহ দুইজন ছিনতাইকারীকে গতকাল গভীর রাতে গ্রেফতার করা হয়।

এসএমপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, সিলেটের হুমায়ুন রশিদ চত্ত্বর হতে মোগলাবাজার রাঘবপুর সেহান আহমদ (১৯) নিজ বাড়ীতে যাওয়ার পথে রাত আনুমানিক ৩.২৫ মিনিটে প্যারাইচক রয়েল সিটি আবাসিক এলাকার গেইটের সামনে পৌঁছালে সাথে থাকা যাত্রীবেশি তারেকুর রহমান তানভির সিএনজি গাড়ীর ড্রাইভার আবজল আলী রাজুর সহযোগিতায় ছিনতাইয়ের শিকার হন।

সূত্রে আরও জানা যায়, গতকাল ৭ ফেব্রুয়ারি রাত অনুমান ০৩:২৫ মিনিটে প্যারাইচক রয়েল সিটি আবাসিক এলাকার গেইটের সামনে পৌঁছালে সেহান আহমদকে সিএনজি’র ড্রাইভার আবজল আলী রাজুর সহযোগিতায় যাত্রীবেশে থাকা ছিনতাইকারী তানভির ধারালো চাকুর ভয় দেখিয়ে কাছে থাকা ১টি Poco X2 মোবাইল সেট এবং তার গলায় পুচ মারতে গেলে সেহান প্রতিহত করলে পুচটি তার বাম হাতের তর্জনি ও মধ্যমা আঙ্গুলে কাঁটা রক্তাক্ত গুরুতর জখম করে গাড়ী থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরবর্তীতে সেহান আহমদ মোগলাবাজার থানার রাত্রিকালীন সিয়েরা ৫১’র অফিসার এসআই কৌশিক সরকারকে রাস্তায় পেয়ে বিস্তারিত জানালে কৌশিক সরকার সঙ্গীয় ফোর্সসহ মোগলাবাজার থানার কুচাই আবাসিক এলাকা আসামীদ্বয়দের গ্রেফতার করেন। ধৃত আসামীদের নিকট থেকে ছিনতাইকৃত Poco X2 মোবাইল সেট, ছিনতাইয়ে ব্যবহারকৃত সিএনজি অটোরিক্সা ও তাদের কাছে থাকা ১টি চাকু উদ্ধার করেন।

এসএমপির মিডিয়া সেলের এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, সেহান আহমদ (১৯) মোগলাবাজার থানায় এজাহার দায়ের করলে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় আইন- শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯ রুজু করা হয়। ধৃত ছিনতাইকারীরা আবজল আলী রাজু (৩১), সিএনজি ড্রাইভার ও তারেকুর রহমান তানভির (২২)কে প্রতিবেদন মূলে আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে দুইজন ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময় : ০৭:১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪