ঢাকা ০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

নড়াইলে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত মাহাবুবুর রহমান (৬০) গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩৩০ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের নড়াগাতি থানা এলাকায় পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় মাহাবুবুর রহমান (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত মাহাবুবুর রহমান নড়াগাতি থানার চোরখালী গ্রামের মৃত শেখ আবু আলেম শেখের ছেলে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) নড়াগাতি থানা পুলিশ অভিযান চালিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রাম থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি দুপুরে নড়াগাতির একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রী টিফিনের জন্য বাড়িতে যাচ্ছিলো। পথিমধ্যে মাহাবুবুর রহমান শিশুটিকে জোরপূর্বক একটি পরিত্যক্ত একচালা ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে ধর্ষক তাকে বিবস্ত্র অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভিকটিমের মা বাদী হয়ে নড়াগাতি থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিম নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ২২ ধারায় বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নড়াইলে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত মাহাবুবুর রহমান (৬০) গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:২২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪