ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

সিলেটে প্যাকিং হাউজ ও সার্টিফিকেশন ল্যাব স্থাপনে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস কৃষিমন্ত্রীর

কৃষিমন্ত্রীর সাথে সিলেট চেম্বার সভাপতির সৌজন্য সাক্ষাৎ

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০৬:২৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ৩৭৬ বার পড়া হয়েছে

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি তাহমিন আহমদ অদ্য ৭ ফেব্রুয়ারি ২০২৪ইং, বুধবার কৃষি মন্ত্রণালয়ে মাননীয় কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ, এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে চেম্বার সভাপতি সিলেটের কৃতিসন্তান হিসেবে কৃষিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য ড. মোঃ আব্দুস শহীদ, এমপি-কে অভিনন্দন জানান।

এসময় তিনি বলেন, সিলেট থেকে সরাসরি ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বিমানযোগে কৃষিপণ্য রপ্তানির লক্ষ্যে সিলেটে একটি প্যাকিং হাউজ ও সার্টিফিকেশন ল্যাব নির্মাণের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ দাবী জানিয়ে আসছি। গত ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এ লক্ষ্যে সিলেটে তৎকালীন কৃষিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মন্ত্রীবর্গ সিলেটে যথাশীঘ্র সম্ভব প্যাকিং হাউজ ও সার্টিফিকেশন ল্যাব নির্মাণের আশ্বাস প্রদান করেন। কিন্তু প্রায় দুই বছর অতিবাহিত হয়ে গেলেও আমরা এর কোন অগ্রগতি দেখতে পাইনি।

চেম্বার সভাপতি উল্লেখ করেন, বর্তমানে সিলেটের রপ্তানিকারকগণ ঢাকার শ্যামপুরস্থ প্যাকিং হাউজ থেকে কৃষিপণ্য রপ্তানি করে থাকেন, যা কষ্ঠ ও ব্যয়সাপেক্ষ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী স্থানে ঢাকার শ্যামপুরের ন্যায় একটি প্যাকিং হাউজ ও সার্টিফিকেশন ল্যাব নির্মাণ করা গেলে সিলেটের রপ্তানিকারক সিলেট থেকে তাজা শাক-সবজি ও ফলমূল বিদেশে রপ্তানি করতে পারবেন। এতে বিমান লাভবান হবে এবং সরকারের রাজস্ব আয় বাড়বে।

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য চেম্বার সভাপতিকে ধন্যবাদ জানান। তিনি সিলেট থেকে সরাসরি ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বিমানযোগে কৃষিপণ্য রপ্তানির লক্ষ্যে সিলেটে একটি প্যাকিং হাউজ ও সার্টিফিকেশন ল্যাব নির্মানে যত দ্রুত সম্ভব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস করেন। এছাড়াও তিনি সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সিলেট তথা সারাদেশের কৃষিখাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে প্যাকিং হাউজ ও সার্টিফিকেশন ল্যাব স্থাপনে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস কৃষিমন্ত্রীর

কৃষিমন্ত্রীর সাথে সিলেট চেম্বার সভাপতির সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৬:২৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪