ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এপিবিএন এর পৃথক দুটি অভিযানে দুটি চোরাই মোটরসাইকেলসহ ২ জন আটক

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০২:০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ৩১৩ বার পড়া হয়েছে

সপ্তম আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট’র (এপিবিএন) পৃথক দুটি অভিযানে দুটি চোরাই মোটরসাইকেলসহ ২ জন মোটরসাইকেল চোরাকারবারিকে আটক করা হয়েছে।

ব্যাটালিয়নের মিডিয়া সেল সূত্রে জানা যায়, অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায় সহকারী পুলিশ সুপার মোঃ আছাবুর রহমানের নেতৃত্বে গতকাল ৫ ফেব্রুয়ারি’২৪ রবিবার আনুমানিক বিকাল ৫ টা এবং রাত ৮.৩৫ মিনিটে পৃথক দুটি অভিযান পরিচালনা করে সিলেট জেলার ওসমানীনগর থানাধীন সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর ট্রোল প্লাজার দক্ষিণ পাশ এবং সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন পৌরসভাস্থ মেডি এইড এ্যাডভান্সড মেডিকেল সেন্টার এর সামনে থেকে ২টি চোরাই মোটরসাইকেলসহ ২ জন আসামীকে গ্রেফতার করা হয়।

সূত্রে আরও জানা যায়, জব্দকৃত মোটরসাইকেলগুলো হলো কালো রংয়ের ইয়ামায়া ১৫০ সিসি এবং লাল কালো রংয়ের পালসার ১৫০ সিসি। ১ম ঘটনায় গ্রেফতারকৃত আসামী রুমেল আহম্মদ (২২) এবং ২য় ঘটনায় গ্রেফতারকৃত আসামী আরিয়ান আহম্মদ মাজিদ (২৬)।

দুটি ঘটনায় এস আই ওমর ফারুক ওসমানীনগর থানায় এবং এস আই মোঃ আবুল বাশার বাদী হয়ে বিশ্বনাথ থানায় পৃথক দুটি এজাহার দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এপিবিএন এর পৃথক দুটি অভিযানে দুটি চোরাই মোটরসাইকেলসহ ২ জন আটক

আপডেট সময় : ০২:০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪