ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী

সিলেটে মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে মোটরসাইকেল আরোহীদ্বয় নিহত

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০১:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ৪৪৪ বার পড়া হয়েছে

সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা বাগান এলাকায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বুধবার বিকেলে সাড়ে ৫টার দিকে এয়ারপোর্ট রোডে মালনিছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২ জন মোটরসাইকেল আরোহীই নিহত হয়েছেন।

নিহত একজন মোটরসাইকেল আরোহীর নাম মো. মেহদি আফনান (৩২) তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাসিন্দা। অন্যজন হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার বড়াইল এলাকার বাসিন্দা আশফাকুজ্জামান।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকালে মালনীছড়া চা বাগান এলাকায় আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের সাথে মেহদির মোটরসাইকেলটি ধাক্কা খেলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় আহত হন আরও একজন। খবর পেয়ে পুলিশ আহত যুবককে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে অপরজনকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে বলে জানানো হয়। 

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে মোটরসাইকেল আরোহীদ্বয় নিহত

আপডেট সময় : ০১:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪