ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভিক্ষুক ও পথশিশুদের জন্য প্রধানমন্ত্রীর ইফতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৪২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৩৬৩ বার পড়া হয়েছে

ঢাকা:

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা-১৭ এর ভিক্ষুক, পথশিশু ও নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ ইফতার আয়োজন করেছেন।

জানা যায়, সম্প্রতি প্রধানমন্ত্রীর গাড়ির পাশে তার নির্বাচনী এলাকার কয়েকজন ভিক্ষুক এসে ইফতার করার ইচ্ছা প্রকাশ করেন। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে নিজস্ব তহবিল থেকে তাদের জন্য ইফতারের আয়োজনের নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় গত ৮ মার্চ ২০২৬ তারিখে ঢাকা-১৭ আসনের ভিক্ষুক, পথশিশু ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের পরিবারসহ গুলশানের একটি রেস্টুরেন্টে ইফতারের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অতিরিক্ত সচিব আব্দুর রহমান সানির তত্ত্বাবধানে এই আয়োজন সম্পন্ন হয় বলে জানা গেছে।

আয়োজনে অংশ নেওয়া অনেকেই প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভিক্ষুক ও পথশিশুদের জন্য প্রধানমন্ত্রীর ইফতার আয়োজন

আপডেট সময় : ০১:৪২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬