ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

“চলেন, যুদ্ধে যাই” — কর্মদিবসের শুরুতেই প্রধানমন্ত্রীর চমকপ্রদ মন্তব্য

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:৪৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

সপ্তাহের প্রথম কার্যদিবসে বাড়ি থেকে বের হওয়ার সময় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে হাসিমুখে বললেন, “চলেন, যুদ্ধে যাই।” তিন শব্দের এই চমকপ্রদ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা মুহূর্তেই সবার দৃষ্টি কাড়ে।

রোববার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে বের হওয়ার সময় এ ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হন উপস্থিত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৮টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রী বাসভবন থেকে বের হওয়ার প্রস্তুতি নেন। প্রতিদিনের মতো তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা তখন অপেক্ষায় ছিলেন।

ঠিক সেই সময় দরজা খুলে হাসিমুখে উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন, “চলেন, যুদ্ধে যাই।”

তিনি জানান, প্রথমে উপস্থিত অনেকেই কিছুটা হতচকিত হয়ে পড়েন। পরে সবাই বুঝতে পারেন, প্রধানমন্ত্রী মূলত দেশ পরিচালনার কঠিন দায়িত্ব ও চ্যালেঞ্জকে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন।

সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করেন। জানা গেছে, দিনজুড়ে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে।

আজকের কর্মসূচির মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী-এর সঙ্গে বৈঠক রয়েছে। এছাড়াও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে দেশ গঠনের পথে তার প্রতিদিনের সংগ্রামের প্রতীক হিসেবেই দেখছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“চলেন, যুদ্ধে যাই” — কর্মদিবসের শুরুতেই প্রধানমন্ত্রীর চমকপ্রদ মন্তব্য

আপডেট সময় : ০৫:৪৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬