ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

সেফ সিটি, সন্ত্রাস দমন ও পুলিশ একাডেমি সহযোগিতায় জোর

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৯:১৯:১১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ১৬০ বার পড়া হয়েছে

ঢাকা, ০১ মার্চ ২০২৬ (রবিবার):

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। রোববার দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে ‘সেফ সিটি’ বাস্তবায়ন, ডাটাবেজ রেজিস্ট্রেশন, সন্ত্রাস দমন এবং দুই দেশের পুলিশ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়।

এছাড়া অপরাধী বা বন্দি বিনিময়, ড্রোন প্রযুক্তি খাতে সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উভয় পক্ষই নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতাকে আগামী দিনে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সেফ সিটি, সন্ত্রাস দমন ও পুলিশ একাডেমি সহযোগিতায় জোর

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৯:১৯:১১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬