ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

৫০ সদস্যের মন্ত্রিসভার নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি, আজ বিকেলে শপথ

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ২৫৮ বার পড়া হয়েছে

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের সম্ভাব্য ৫০ সদস্যের মন্ত্রিসভার নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত চিঠিতে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ সূত্র জানায়, সম্ভাব্য ৫০ জন সদস্যকে ধরে সব প্রস্তুতি রাখা হয়েছে। তবে শেষ পর্যন্ত মন্ত্রিসভার আকার কিছুটা ছোট হতে পারে অথবা পুরো ৫০ সদস্য নিয়েই গঠন হতে পারে।
চিঠিতে উল্লেখ করা হয়, আজ মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্ত আইজিপি (এসবি), ডিএমপি কমিশনার এবং ডিএমপির উপকমিশনার (প্ররক্ষা) বরাবর চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের শপথকে ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। মন্ত্রিসভার গঠন ও শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল ও প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫০ সদস্যের মন্ত্রিসভার নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি, আজ বিকেলে শপথ

আপডেট সময় : ০১:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬