শিরোনাম ::
প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
ডেস্ক রিপোর্ট:
- আপডেট সময় : ১১:৫৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ২২৪ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান সপরিবারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান।

এ সময় তার সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
সৌজন্য সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচন ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এই সাক্ষাৎকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
















