ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

সিলেটে-সুনামগঞ্জ সড়কে গ্যাস সিলিন্ডারভর্তি একটি ট্রাক উল্টে একজন নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ২২৭ বার পড়া হয়েছে

সিলেটে-সুনামগঞ্জ সড়কে গ্যাস সিলিন্ডারভর্তি একটি ট্রাক উল্টে শিহাব উদ্দিন (২৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

শিহাব উদ্দিন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও হায়াতপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে ও পেশায় সিএনজিাচালিত অটোরিকশাচালক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১২টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে আসা এলপি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪০৩৫) গোবিন্দগঞ্জ পয়েন্টে প্রবেশের মুখে রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশার উপর পড়ে যায়।

এসময় অটোরিকশার ভেতরে থাকা তিন চালকের মধ্যে দুইজন বেরিয়ে আসলেও শিহাব উদ্দিন বের হতে পারেননি, ট্রাকের নিচে তিনি চাপা পড়ে যান। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় জনতা চেষ্টা করে রাত ১টার দিকে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে-সুনামগঞ্জ সড়কে গ্যাস সিলিন্ডারভর্তি একটি ট্রাক উল্টে একজন নিহত

আপডেট সময় : ১২:৪৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪