ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:১৬:০১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৪১৪ বার পড়া হয়েছে
  1. বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসনে দলটির মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই। তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি মারা যান।

নুরুজ্জামান বাদলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে তিনি হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে ময়মনসিংহে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ময়মনসিংহে নেওয়ার পথে রাত ৩টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। ওই সময়েই তিনি মারা যান বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরিবারের পক্ষ থেকে তাঁর ভাই মাসুদও মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক রাত তিনটার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। একই পোস্টে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানানো হয়।

নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যু

আপডেট সময় : ০২:১৬:০১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬