ঢাকা ০২:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ রাব্বানী–সাদিকের পুরনো টেক্সট ভাইরাল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেন্সিডিল সহ একজন আটক

মোঃ আবুল হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ৩৩২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেন্সিডিল সহ জেনারুল ইসলাম (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টায় সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মধ্যপারপুগী শিবগঞ্জ ডিগ্রী কলেজ গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই এহসানুল করিম বাদী হয়ে মাদক মামলায় ২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে।

আটককৃত জেনারুল ইসলাম (৩২) হরিপুর উপজেলার বনগাঁও তসিরপাড়া এলাকার ফরিজ উদ্দীন ছেলে। অপর আসামি এক‌ই উপজেলার বেলডাঙ্গী গ্রামের মৃত তসীর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৩৫)। তিনি পলাতক রয়েছেন।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, ২০ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় সদর থানার এসআই (নিঃ) এহসানুল কবির বাদী হয়ে দু’জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। মামলায় জেনারুল আটক হলেও অপর আসামি শহিদুল ইসলাম পলাতক রয়েছে। তাকে আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেন্সিডিল সহ একজন আটক

আপডেট সময় : ০৫:৪৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪