ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

লিডিং ইউনিভার্সিটির বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা এলাকাবাসীর

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৩:৩৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪ ৩১০ বার পড়া হয়েছে

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা দিয়েছেন এলাকাবাসী। সোমবার এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তারা এ ঘোষণা দেন।

ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, আমরা জান দেব, তবু প্রতিষ্ঠান ধ্বংস হতে দেব না। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশ নেয়া এলাকার বিশিষ্ট মুরব্বী আশক আলী জানান, আমরা এলাকার শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমরা কোন রকম ধ্বংসাত্মক আন্দোলন দেখতে চাই না। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি, দলাদলি চাই না। শিক্ষার্থীরা এখানে খাতা-কলম নিয়ে এসে শিক্ষা লাভ করবে-এটাই আমাদের প্রত্যাশা।

এ প্রতিষ্ঠানে শিক্ষার অনুকুল পরিবেশ বিরাজ করছে জানিয়ে তিনি বলেন, এখানে শিক্ষার্থীরা প্রতিদিন খুবই নিরাপদে আসা-যাওয়া করছে। কিন্তু, যারা এ প্রতিষ্ঠান নিয়ে ষড়যন্ত্র করছে, তাদেরকে রুখে দিতে এলাকাবাসী ঐক্যবদ্ধ। এ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ষড়যন্ত্র বন্ধ না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

মুরব্বী আশক আলী আরো বলেন, বিশ্ববিদ্যালয়টি অনেকদিন ধরে ভালোভাবে চললেও বর্তমান ভিসি যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়টিতে তিনি অশান্তি সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা জান দেব, তবু বিশ্ববিদ্যালয় ধ্বংস হতে দেব না।

ওই এলাকার বাসিন্দা তরুণ জাকির হোসেন জানান, এ বিশ্ববিদ্যালয় নিয়ে কামালবাজার এলাকাবাসী গৌরবান্বিত। এ ভার্সিটি নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে বহিরাগতদের হাত রয়েছে জানিয়ে তিনি বলেন,বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা চালালে স্থানীয় বাসিন্দারা বসে থাকবে না। আমরা কোনভাবেই বিশ্ববিদ্যালয়কে ধ্বংস হতে দেব না জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের কালো হাত ভেঙ্গে দিতে আমরা প্রস্তুত। তাদের বিরুদ্ধে এলাকাবাসী ঐক্যবদ্ধ।

লিডিং ইউনিভার্সিটির কল্যাণে কামালবাজার এলাকা আজ আলোকিত জানিয়ে তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের যেকোন সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লিডিং ইউনিভার্সিটির বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা এলাকাবাসীর

আপডেট সময় : ০৩:৩৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪