ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন র‍্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০১:০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২৯০ বার পড়া হয়েছে

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আদাবর থানার হত্যা মামলায় গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার রাত ১২টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদাবর থানায় সোপর্দ করা হয়েছে।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের নামে আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

সাবেক এ মন্ত্রীর বিরুদ্ধে মেহেরপুর আদালতেও মামলা রয়েছে। গত ১৯ আগস্ট ফরহাদ হোসেনের নামে মেহেরপুর আদালতে হত্যাসহ দুটি পৃথক মামলা দায়ের হয়েছে।

জামায়াত নেতা তারিককে বিচার বহির্ভূত হত্যার অভিযোগে তার ভাই তৌফিকুল ইসলাম বাদী হয়ে ফরহাদ হোসেন, তার বোনাই আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও সাবেক পুলিশ সুপার নাহিদুল ইসলাম নাহিদসহ ২০ জনকে আসামি করে মেহেরপুর আমলী আদালতে হত্যা মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন র‍্যাবের হাতে আটক

আপডেট সময় : ০১:০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪