ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এলজিইডিই হচ্ছে গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর: স্থানীয় সরকার উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ২২৬ বার পড়া হয়েছে

দেশের গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

সোমবার (৯ সেপ্টেম্বর) আগারগাঁওস্থ এলজিইডির প্রধান কার্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাসান আরিফ বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা এখন সবচেয়ে জরুরি। সাম্প্রতিক বন্যায় রাস্তাঘাটের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এসব সংস্কারে ইতোমধ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, দ্রুততম সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করতে হবে। এসময় তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে একটি গোষ্ঠীর জন্য নতুন দুর্নীতির ক্ষেত্র তৈরি হয়। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এলজিইডিই হচ্ছে গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর: স্থানীয় সরকার উপদেষ্টা

আপডেট সময় : ১১:৫৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪