ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

প্রচণ্ড শীত ও তুষারপাতে যুক্তরাষ্ট্রে ৯০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ ২৮৬ বার পড়া হয়েছে

প্রচণ্ড তুষারপাতের পাশাপাশি যুক্তরাষ্ট্রে চলছে বৃষ্টি ও ভারী বর্ষণ। এখন পর্যন্ত তীব্র শীত ও তুষারপাতে ৯০ জনের অধিক প্রাণহানি ঘটেছে।

স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের (এনডব্লিউএস) বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সিবিএস নিউজ।

সিবিএসের এক প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে শীত–তুষারপাত ও ঝড়ে ৯০ জনের প্রাণহাণি ঘটে। আবহাওয়ার কারণে টেনেসিতে প্রাণ হারান ১৯ জন, ওরেগনে ১৬ জন এবং রাস্তায় চলমান একটি গাড়িতে ঝুলে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়িটির ৩ আরোহী মারা যান।

এ ছাড়া মৃত্যুর খবর আসে ইলিনয়, পেনসিলভেনিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, নিউইয়র্ক, নিউ জার্সিসহ আরও কয়টি অঙ্গরাজ্য থেকে।

শনিবার রাতে মিসিসিপিতে শূন্য-ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছিল। এ ছাড়া গ্রেট লেকস এবং এর উপরিভাগে উত্তর–পূর্বাঞ্চলে রোববার তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল।
কিছু রাজ্যে তীব্র তুষারপাত হচ্ছে এখনও।

গভীর বরফে চালকদের রাস্তায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তীব্র ঠান্ডা ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় হিমাঙ্কের ৪৫ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমেছে তাপমাত্রা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রচণ্ড শীত ও তুষারপাতে যুক্তরাষ্ট্রে ৯০ জনের প্রাণহানি

আপডেট সময় : ০৭:৩০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪