ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

পটপরিবর্তনের পর থেকে বায়তুল মোকাররমের খতিবের বর্তমান অবস্থান গোপালগঞ্জে !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ২৪২ বার পড়া হয়েছে

আওয়ামী সরকারের পতনের পর পলাতক রয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম খতিব মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। গত ২৬ জুলাইয়ের পর আর মসজিদে আসেননি তিনি। জানা গেছে, রুহুল আমিন এখন গোপালগঞ্জে অবস্থান করছেন।

এদিকে গত ৫ আগস্ট সরকার পতনের পর মুফতি রুহুল আমিন খতিবের দায়িত্ব পালনে না আসায় জাতীয় মসজিদের জুমার নামাজে ইমামতির জন্য দুজন সরকারি কর্মকর্তাসহ ৪ জনকে দায়িত্ব দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। একই সঙ্গে কর্মস্থলে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে গত ২৯ আগস্ট তাকে নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে ৭ দিন সময় দেওয়া হয় নোটিশে। যার সময়সীমা গত ৫ সেপ্টেম্বর শেষ হয়েছে। কিন্তু খতিবের দিক থেকে জবাব আসেনি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) জুমার নামাজে তিনি আসেননি।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জে। তিনি গোপালগঞ্জ গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক। তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মাদরাসার শিক্ষক ও খতিবের ঘনিষ্ঠজন জানিয়েছেন, খতিব অসুস্থ।

প্রসঙ্গত, ২০২২ সালের ৩১ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিয়োগ পান মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। ২০১৮ সালের নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটপরিবর্তনের পর থেকে বায়তুল মোকাররমের খতিবের বর্তমান অবস্থান গোপালগঞ্জে !

আপডেট সময় : ০২:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪