ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

আদালত প্রাঙ্গণে ইনুকে ডিম ও জুতা নিক্ষেপ; ৭ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ২৩১ বার পড়া হয়েছে

আদালত প্রাঙ্গণে নির্মম বাস্তবতার শিকার হলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। রাজধানীর নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। এর আগে ইনুকে আদালত চত্বরে নেওয়া হলে কিছু লোক তাকে লক্ষ করে জুতা ও ডিম নিক্ষেপ করে।

বিকেলে ইনুকে আদালতে হাজির করে নিউ মার্কেট থানা পুলিশ।

তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার এসআই মোরাদ খান। শুনানি শেষে আদালত সাত দিন রিমান্ড মঞ্জুর করেন।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন দপ্তরের  পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ইনুর উপস্থিতিতে এ রিমান্ড শুনানি হয়।

তাকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে হাজির করা হয়।

ইনুর প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনের নিচে জুতা ও ডিম নিক্ষেপ করেন উৎসুক আইনজীবীরা। এ সময় একাধিক ডিম ইনুর শরীরে পরে বলে প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান। বিকেল ৫টা ১০ মিনিটে সিএমএম আদালতে এই ঘটনা ঘটে।

এ সময় আইনজীবীরা ‘ইনুর গায়ের চামড়া, তুলে নেব আমরা; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি ইনুর ফাঁসি চাই’ বলে বিভিন্ন স্লোগান দেন।

ইনুকে আদালত চত্বরে নেওয়ার সময় সেখানে সেনা সদস্য, বিজিবি সদস্য ও বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। এ সময় বেশ কিছু আইনজীবীকে তার বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা যায়। তাদের ডিম ও জুতা নিক্ষেপ করতেও দেখা যায়।

গত সোমবার রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করে ডিবির একটি দল।

আজ নিউ মার্কেট থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পর আদালতে নেওয়া হয়। এ মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখিয়ে গত ২৩ আগস্ট পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৯ জুলাই রাজধানীর নিউ মার্কেটের এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত আব্দুল ওয়াদুদের (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয় নিউ মার্কেট থানায়। গত বুধবার রাতে মামলাটি করেন নিহতের শ্যালক আবদুর‌ রহমান।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মো. আলী আরাফাত, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল প্রমুখ।

মামলায় অভিযোগ করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৯ জুলাই নিউ মার্কেটের ১ নম্বর গেটের সামনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে আব্দুল ওয়াদুদ (৪৫) নিহত হন।

রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ইনু এই মামলার এজাহারনামীয় আসামি। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যাকাণ্ডের তিনি একজন নির্দেশদদাতা। ঘটনার মূল রহস্য ও এই হত্যাকাণ্ডের পেছনে আরো কারা জড়িত এবং ইনুর নিজের কী ভূমিকা? এসব সম্পর্কে তথ্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আদালত প্রাঙ্গণে ইনুকে ডিম ও জুতা নিক্ষেপ; ৭ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় : ১২:৩০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪