ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুরে ঘরের দরজা ভেঙে দুই শিশুর মরদেহ উদ্ধার; হত্যার অভিযোগে মা আটক

মাদারীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৩৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ২৫৮ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ঘরের দরজা ভেঙ্গে দুই শিশু ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত মা তাহমিনা আক্তারকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেলে মাদারীপুর শহরের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ৩ বছরের জান্নাত, এক বছর বয়সী মেহরাজের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে।

জানা যায়, বুধবার বিকেলে পুলিশের জরুরি সেবা ত্রিপল নাইনে কল পেয়ে ঘটনাস্থলে আসেন থানা পুলিশের পাশাপাশি জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা। পরে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে বিছানা পড়ে থাকতে দেখেন ৩ বছরের জান্নাত, এক বছর বয়সী মেহরাজের মরদেহ। পাশেই বসে ছিল মা তাজমিনা আক্তার।

এলাকাবাসী জানায়, দেড় মাস আগে মাদারীপুর শহরের সবুজবাগ এলাকার জাহাঙ্গীর আলমের তিনতলা ভবনের নিচতলায় ভাড়া নেন শরিয়তপুরের পালং থানাধীন চিকনদি গ্রামের তারা মিয়া সরদার। মঙ্গলবার সকালে তারা মিয়ার মেয়ে ও শরিয়তপুরের পালং থানাধীন পশ্চিম সারেং গ্রামের হালিম খানের স্ত্রী তাহমিনা আক্তার দুই সন্তানকে নিয়ে মাদারীপুরে বেড়াতে আসে। বুধবার দুপুরে তাহমিনার মা নারগিস বেগম বাড়ির ছাদে জামাকাপড় রোদে শুকাতে দিতে গেলে ঘরের দরজা বন্ধ করে দেয় সে। অনেক ডাকাডাকিতে দরজা না খুললে পুলিশের জরুরি সেবা ত্রিপল নাইনে কল দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় অভিযুক্ত ভারসাম্যহীন তাহমিনা আক্তারকে আটক করা হয়েছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির জানান, দরজা বন্ধ থাকা অবস্থা থেকে দরজা ভেঙে আমাদের অফিসার ইনচার্জ মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার স্যারসহ আমরা ঘটনাস্থলে চলে আসি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মা তাহমিনা আক্তারকে আটক করে থানা হেফাজতে রেখে ২ শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদারীপুরে ঘরের দরজা ভেঙে দুই শিশুর মরদেহ উদ্ধার; হত্যার অভিযোগে মা আটক

আপডেট সময় : ০৫:৩৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪