ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

সিলেট সদর উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

প্রকল্প সময়মতো শেষ না হলে জবাবদিহি করতে হবে: ড. মোমেন এমপি

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০৮:১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ২৬৬ বার পড়া হয়েছে

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন বলেন, আওয়ামীলীগ দেশ ও জনগণের জন্য রাজনীতি করে বলেই আওয়ামী লীগকে আবার নির্বাচিত করেছে দেশের জনগণ। আমি কৃতজ্ঞ, সিলেটের মানুষ আমাকে ভালোবেসে পুনরায় নির্বাচিত করেছে। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি জনগণের সেবা করে যাব। জননেত্রী শেখ হাসিনা আমাদের আশা-আকাক্সক্ষার ভরসাস্থল।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে সিলেট সদর উপজেলা প্রশাসন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।

তিনি আরো বলেন, সিলেটে চলমান প্রকল্পগুলো যাতে সময়মতো সম্পন্ন হয় সেজন্য আমি জোর তদারকি করব। সংশ্লিষ্ট অফিস, কর্মকর্তারা প্রকল্প সময়মতো সম্পন্ন না করলে তাদেরকে জবাবদিহির আওতায় আনা হবে।

উপস্থিতজনদেরকে তিনি তথ্য দেবার অনুরোধ জানিয়ে বলেন, সঠিক তথ্য পেলে সমস্যাগুলো যথাযথভাবে চিহ্নিত করে সমাধান করা সম্ভব। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।

উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন, বীর মুক্তিযোদ্ধা ইরশাদ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক ও মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মিয়া,খাদিমপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান এড.আফসর আহমদ প্রমুখ।

এর আগে সিলেট শাহজালাল ( র.) মাজারে মুসল্লিদের সাথে জুমার নামাজ আদায় করেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।

জুমার নামাজের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর আওয়ামী নেতা জুবের খান, জুনেদ আহমদ শওকত, হাজী আব্দুল মতিন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল খাবির, সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুছ সাদাত প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সদর উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

প্রকল্প সময়মতো শেষ না হলে জবাবদিহি করতে হবে: ড. মোমেন এমপি

আপডেট সময় : ০৮:১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪