ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আবেদিত নয় এমন সব অনলাইন নিউজ পোর্টাল বন্ধের উদ্যোগ নেয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৯:৩২:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ২৯২ বার পড়া হয়েছে

আবেদিত নয় এমন অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য ফিরোজ আহমেদ স্বপনের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমি কিছুদিন আগে একটি নির্দেশনা দিয়েছি। একেবারে প্রতিষ্ঠিত গণমাধ্যম যেগুলো আছে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তাদের যে নিবন্ধিত পোর্টাল আছে সেই পোর্টাল এবং এছাড়া যতগুলো পোর্টাল যেগুলো আবেদন করেছে, প্রক্রিয়াধীন রয়েছে, তার পুরো লিস্ট বিটিআরসিকে পাঠাবো। এর বাইরে যতগুলো অনলাইন পোর্টাল রয়েছে। এমনকি একটা আবেদনও করেনি যারা, তার সবগুলো বন্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনকে (বিটিআরসি) অনুরোধ জানাবো।

তিনি বলেন, বেশ কিছু ভুঁইফোড় অনলাইন পোর্টাল ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় গজিয়ে গেছে। তারা সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতার চর্চা করে। অপপ্রচার করে সমাজে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। এ বিষয়গুলো নিয়ে আমরা খুব নিবিড়ভাবে কাজ করছি।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, মজার বিষয় হলো যারা পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করেন তারা এ ধরনের পোর্টাল ও অনলাইনভিত্তিক পত্রিকাগুলো বন্ধের দাবি করেছেন। সাংবাদিক বন্ধুরাই বলছেন, এ ধরনের অপসাংবাদিকতার চর্চা যারা করেন তারা আসলে পেশাদার সাংবাদিকদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ দাবিটি শুধু সংসদ সদস্যদের নয় বা রাজনীতিবিদ বা সমাজের অন্যান্য স্তরের জনগণের নয়, খোদ সাংবাদিক সমাজ থেকেই এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আবেদিত নয় এমন সব অনলাইন নিউজ পোর্টাল বন্ধের উদ্যোগ নেয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩২:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪