ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপন তিন ভাই-বোনকে গুলি করে হত্যা মামলায় চট্টগ্রামে ২ জনের মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৬৪২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বায়েজিদ থানার বালুছড়া এলাকায় আপন তিন ভাই–বোন হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের দুই লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. কামাল হোসেন সিকদার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন: আবুল কাশেম প্রকাশ ওরফে জামাই কাশেম ও মো. ইউসুফ প্রকাশ ওরফে বাইট্যা কাশেম। সরকার পক্ষের আইনজীবী মো. ফয়েজ উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে এই আইনজীবী জানান, ২০০৪ সালের ৩০ জুন বালুছড়ায় গুলিতে নিহত হন দুই সহোদর সাইফুল ও আলমগীর। এতে আহত হন তাঁদের বোন মিনু আরা। ২০ দিন ঢাকায় চিকিৎসাধীন থাকার পর তিনিও মারা যান। এই ঘটনায় সাইফুলের স্ত্রী আয়েশা আক্তার বাদী হয়ে বায়েজিদ থানায় মামলা করেন। এই মামলার অপর দুই আসামি গিট্টু নাসির ও ফয়েজ মুন্না র‍্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হন।

সরকার পক্ষের আইনজীবী আরও বলেন, অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন।

আসামিদের স্বজন মো. পারভেজ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নির্দোষ দাবি করে জানান, তারা উচ্চ আদালতে যাবেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আপন তিন ভাই-বোনকে গুলি করে হত্যা মামলায় চট্টগ্রামে ২ জনের মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড

আপডেট সময় : ০৫:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪