ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি

যুক্তরা‌জ্যের ব্রাড‌ফো‌র্ডে সন্তা‌নের সাম‌নে মাকে খুন, মাসুম নামে এক বাংলা‌দেশি গ্রেপ্তার

প্রবাস ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ৩৬৮ বার পড়া হয়েছে

যুক্তরা‌জ্যের ব্রাড‌ফো‌র্ডে সন্তা‌নের সাম‌নে মাকে খুন, মাসুম নামে এক বাংলা‌দেশি গ্রেপ্তার

যুক্তরা‌জ্যের ব্রাড‌ফো‌র্ডে শিশু সন্তানের সামনে স্ত্রীকে হত্যাকারী স্বামী হা‌বিবুর রহমান মাসুমকে (২৫) গ্রেপ্তার ক‌রে‌ছে দেশটির পুলিশ।

মঙ্গলবার (৯ এপ্রিল) তাকে গ্রেপ্তার করে ওয়েস্ট ইয়র্কশায়ার পু‌লিশ।

জানা গেছে, হাবিবুরের গ্রা‌মের বাড়ি সি‌লে‌টের বিশ্বনাথ উপজেলায়। গত শনিবার দেশটির বাংলা‌দেশি অধ্যুষিত শহর ব্রাড‌ফো‌র্ডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনায় প্রকাশ, পাঁচ মাস বয়সী সন্তানকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে বের হয়েছিলেন কুলসুমা আক্তার শিউলী। এসময় সন্তা‌নের সাম‌নে প্রকাশ্যে ছুরি মেরে হত্যা করে হাবিবুর। হত্যার পর থে‌কে ওল্ডহামের বাসিন্দা হাবিবুর পলাতক ছি‌লেন। তাকে খুঁজে বের করতে বড় ধরনের অভিযান চালায় পুলিশ। পরে ব্রাডফোর্ড থেকে ১৮০ মাইল দূরের অ্যালিসবারি থেকে মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাসুম ওই শিশুসন্তানের বাবা বলে নিশ্চিত করেছেন যুক্তরা‌জ্যের ওল্ডহামে বসবাসরত নিহত শিউলীর ভাই‌ আক্তার হোসেন।

তিনি জানান, শিউলীর পোস্টম‌র্টেম শে‌ষে মর‌দেহ পেলে জানাজা ও দাফ‌নের ব‌্যাপা‌রে ‌সিদ্বান্ত নেওয়া হ‌বে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যুক্তরা‌জ্যের ব্রাড‌ফো‌র্ডে সন্তা‌নের সাম‌নে মাকে খুন, মাসুম নামে এক বাংলা‌দেশি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪