ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

সরকার খালেদাজিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না- সিলেটে ডা.এজেডএম জাহিদ হোসেন

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৪:০৫:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ৩০০ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

ইফতার মাহফিলে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার দক্ষিণ সুরমার চন্ড্রিপুলস্থ একটি কনভেনশন হলে এই ইফতার মাহফিল সম্পন্ন হয়।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে, জেলা  বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। 

প্রধান বক্তার বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আওয়ামীলীগ দেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ও বাকস্বাধীনতাকে গলাটিপে হত্যা করেছে। দেশে কোন গণতান্ত্রিক সরকার নেই ডামি নির্বাচনের নামে তা জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। বাংলাদেশ তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ, প্রতিনিয়ত তার শারিরীক অবস্থার পরিবর্তন হচ্ছে। সরকার সম্পূর্ণ অন্যায় ভাবে আমাদের নেত্রীকে বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না। এই অবস্থা থেকে দেশকে বাঁচাতে হলে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। মজলুম জনতার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে সূচিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা,  আরিফুল হক চৌধুরী ও ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী ।

ইফতার মাহফিলে গত ২৮ অক্টোবরের পর থেকে দেশো চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে৷ সিলেট জেলা মহনগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কারানির্যাতিত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে সংবর্ধুত করা হয়। এসময় কারাবরণকারী নেতাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অন্যানের মধ্যে বক্তব্য রাখে- এডভোকেট আশিক উদ্দিন আশুক, মিফতা সিদ্দিকী, হাজী শাহাব উদ্দিন আহমদ, রেজাউল হাসান কয়েস লোদি, সৈয়দ মিসবাহ উদ্দিন, ফখরুল ইসলাম ফারুক, নজিবুর রহমান নজিব, ডাঃ নাজমুল ইসলাম, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, কোহিনূর আহমদ, শামিম আহমদ, সৈয়দ সাফেক মাহবুব, এড. মোমিনুল ইসলাম মোমিন, আব্দুল আহাদ খাঁন জামাল, মাহবুবুল হক চৌধুরী, মকসুদ আহমদ, শাকিল মুর্শেদ, আফসর খাঁন, মির্জা সম্রাট হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী।

ইফতার পূর্ব মোনাজাতে বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকার খালেদাজিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না- সিলেটে ডা.এজেডএম জাহিদ হোসেন

আপডেট সময় : ০৪:০৫:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪