ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

বালাগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় জেলা মহিলা দলের নেত্রী দিনা রহমান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৩:৫২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ২৩৪ বার পড়া হয়েছে

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সময় যত ঘনিয়ে আসছে তত বাড়ছে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে ইতিমধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামীলীগ ও বিএনপির একাধিক প্রার্থীরা। ইতিমধ্যে তারা ভোটারদের দ্বারে দারে ঘুরছেন।

বালাগঞ্জ উপজেলায় সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এখন ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ রাজনীতিবীদ সুলতানা রহমান দিনা (দিনা রহমান)। তিনি সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

রাজনীতির পাশাপাশী সমাজকর্মী হিসেবে আর্থ সামাজিক উন্নয়নেও তিনি অতিতে ভূমিকা রাখছেন। ছাত্রজীবন থেকেই তিনি নিপীড়িত তৃণমূল সাধারণ জনগোষ্ঠীর মাঝে কাজ করছেন। করোনা, বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগ সহ সংকটকালে এবং দুঃসময়ে ও সুসময়ে সমান্তরালভাবে কাজ করে গেছেন তিনি।

নির্বাচনে প্রতিদ্বন্ধিতার বিষয়ে জানতে চাইলে সুলতানা রহমান দিনা বলেন, বিভিন্ন কারণে আমি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাইছি। নেতৃত্ব একটি স্বাভাবিক মৌলিক প্রক্রিয়া। এর মাধ্যমে জনগণের ইচ্ছা, অভিলাষ, আকাঙ্খা প্রতিফলিত হয়, সমাজের চিত্র পাল্টানো যায়। নেতৃত্বে সততা, দক্ষতা ও সাহসিকতা খুব বেশি প্রয়োজন। তা নাহলে টেকসই সমাজ গড়া সম্ভব নয়।

তিনি বলেন, বালাগঞ্জ উপজেলা দেশের একটি প্রাচীন ও প্রান্তিক জনপদ। বিভিন্ন কারণে সিলেট জেলার একটি গুরুত্বপুর্ণ উপজেলা। নগরায়নের এ যুগে গ্রাম হবে শহর শ্লোগান নয় কাজে পরিণত করতে হবে। অনাবাদী জমিকে আবাদযোগ্য করতে হবে। কৃষিকে আধুনিকায়ন করতে হবে। সামন্তবাদী ধ্যান ধারণাকে পেছনে ফেলে দিতে হবে। সরকারী অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই উপজেলার মানুষ। আজ সময়ের দাবী টেকসই সমাজ উন্নয়ন। প্রয়োজন নাগরিকদের জীবন মান উন্নয়নে ব্যাপক কর্মসুচী গ্রহণ।

তিনি বলেন, আমি যেহেতু বিএনপির কর্মী, তাই নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার চুড়ান্ত সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করে। আমি জনগনের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। আমার দল (বিএনপি) যদি নির্বাচনে অংশগ্রহন করে তবে অবশ্যই আমি প্রতিদ্বন্ধিতা করব।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বালাগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় জেলা মহিলা দলের নেত্রী দিনা রহমান

আপডেট সময় : ০৩:৫২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪