ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

গোয়াইনঘাটের জলুরমুখে ব্রিজ নির্মাণ ও গরু চুরি বন্ধের দাবিতে মানববন্ধন

গোয়াইনঘাট প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ২৪৪ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নে জলুরমুখ ব্রিজ নির্মাণ ও ঘন ঘন গরু চুরি বন্ধের প্রতিবাদে জলুরমুখ এলাকবাসীর উদ্যেগে জলুরমুখ বাজারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) বিকেল ৩টায় জলুরমুখ উচ্চবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি এম মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও শ্রমিক নেতা লোকমান হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াাইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মো. ইসলাম আলী।

এসময় উপস্থিত ছিলেন মুরুব্বি নূরুল ইসলাম নুরু, নীলমনি নম, রাশিদ আলী, জমির উদ্দিন, জালাল উদ্দিন, মুজাহিদ আলী, মাহমুদ আলী, রজব আলী, রাধারমন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হাজার হাজার মানুষের চলাচলের জন্য গোয়াইনঘাটের নন্দিরগাঁও ইউনিয়নের জলুরমুখে একটি ব্রিজ নেই। ফলে জলুরমুখ হয়ে পড়েছে যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা। এর সুযোগ নিচ্ছে চুর চক্র। ফলে দিন দিন গরু, মহিষ চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া সেতু না থাকায় এখানে সহজে আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছাতে পারেন না। রোগী নিয়ে যাতায়াতে ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বক্তরা অভিলম্বে জলুরমুখে ব্রিজ নির্মাণ, চুরি বন্ধে চোরদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গোয়াইনঘাটের জলুরমুখে ব্রিজ নির্মাণ ও গরু চুরি বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৮:৫১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪