ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

এইচএসসিতে বৃত্তি পাবে সাড়ে ১০ হাজার শিক্ষার্থী

মোঃ শাহজাহান আহমদ
  • আপডেট সময় : ১১:০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ৩০৭ বার পড়া হয়েছে

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

২০২৩ সালের পরীক্ষার ফলের ভিত্তিতে নয়টি সাধারণ বোর্ডের ১ হাজার ১২৫ জনকে মেধাবৃত্তি এবং ৯ হাজার ৩৭৫ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।

আগামী ২১ জানুয়ারির মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলোকে বলা হয়েছে।

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা এবং বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা পাবে।

বৃত্তির ব্যয় চলতি অর্থবছরের রাজস্ব বাজেটের বৃত্তি বা মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

মাউশি জানিয়েছে, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ঢাকা বোর্ডের ৪৫৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৮৪৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।

ময়মনসিংহ বোর্ডের ৪৭ জনকে মেধাবৃত্তি এবং ৫৪৪ জনকে সাধারণ বৃত্তি; রাজশাহী বোর্ডের ১৬০ জনকে মেধাবৃত্তি এবং ১ হাজার ১৭৪ জনকে সাধারণ বৃত্তি; কুমিল্লা বোর্ডের ৮২ জনকে মেধাবৃত্তি এবং ৯৭৫ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।

এছাড়া সিলেট বোর্ডের ২৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৬৪৯ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি; বরিশাল বোর্ডের ৫৭ জনকে মেধাবৃত্তি এবং ৬০৬ জনকে সাধারণ বৃত্তি; যশোর বোর্ডের ১১৬ জনকে মেধাবৃত্তি এবং ৮৫৮ জনকে সাধারণ বৃত্তি; চট্টগ্রাম বোর্ডের ৯১ জনকে মেধাবৃত্তি এবং ৮৩৪ জনকে সাধারণ বৃত্তি; দিনাজপুর বোর্ডের ৯২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৮৯০ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।

গতবছর ২৬ নভেম্বর প্রকাশিত ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ৭৮ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করে, তাদের মধ্যে ৯২ হাজার ৫৯৫ জন জিপিএ ৫পায়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এইচএসসিতে বৃত্তি পাবে সাড়ে ১০ হাজার শিক্ষার্থী

আপডেট সময় : ১১:০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪