ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার ধুনট উপজেলায় মামলার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে আনন্দ বাদ্যকার (২৮)কে গ্রেপ্তার করে পুলিশ

‘স্ত্রীর নগ্ন ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেওয়ায়’ যুবক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ৩৬৬ বার পড়া হয়েছে

ধুনট (বগুড়া) প্রতিনিধি : 

বগুড়ার ধুনট উপজেলায় নির্যাতনে অতিষ্ট হয়ে সংসার করবে না জানিয়ে দেওয়ায় স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ছড়িয়ে দিয়েছে স্বামী আনন্দ বাদ্যকার (২৮)। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে স্বামীর বিরুদ্ধে ধুনট থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছে।

থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে উপজেলার পেঁচিবাড়ী গ্রাম থেকে স্বামী আনন্দ বাদ্যকরকে গ্রেফতার করেছে। রোববার দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আনন্দ বাদ্যকর উপজেলার পেঁচিবাড়ী গ্রামের দুলাল বাদ্যকরের ছেলে।

মামলা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভানুডাঙ্গা গ্রামের এক বাদ্যকরের মেয়েকে প্রায় ৮ বছর আগে বিয়ে করে নরসুন্দর আনন্দ বাদ্যকর। সংসার জীবনে তাদের দুইটি ছেলে সন্তান রয়েছে। একসাথে সংসার করাকালীন সময়ে আনন্দ বাদ্যকর মুঠোফোনে কৌশলে তার স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও দৃশ্য ধারণ করে রাখে। পরবর্তীতে তাদের বনিবনা না হওয়ায় ৩১ জানুয়ারী ওই নারী ২ শিশু সন্তান নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে অবস্থান করতে থাকেন। এ বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে কয়েক দফা বৈঠক করে কোন প্রকার সমঝোতা হয়নি।

এক পর্যায়ে নির্যাতনকারী স্বামীর সংসার করবে না বলে জানিয়ে দেয় ওই নারী। এতে স্ত্রীর উপর ক্ষুব্ধ হয়ে ওঠে আনন্দ বাদ্যকর। আগে থেকেই ধারন করে রাখা স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও দৃশ্য ২১ ফেব্রুয়ারী নিজের নামের ফেসবুক আইডির ষ্টোরিতে ছড়িয়ে দেয়। মুহুর্তের মধ্যে ৩০ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। মুঠোফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী অনেকের হাত ঘুরে ওই নারীর ফুফাতো ভাইয়ের নজরে আসে। ওই নারী নিজের নগ্ন ভিডিওর দৃশ্য দেখে শনিবার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।  

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ আলম বলেন, আসামী আনন্দ বাদ্যকরের মুঠোফোনটি জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বগুড়ার ধুনট উপজেলায় মামলার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে আনন্দ বাদ্যকার (২৮)কে গ্রেপ্তার করে পুলিশ

‘স্ত্রীর নগ্ন ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেওয়ায়’ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪