ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট

গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ২৭৯ বার পড়া হয়েছে

গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া তিনটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার আমবাগ এলাকার একটি ঝুটের গুদাম থেকে আগুন সূত্রপাত্র হয়।

ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে। আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে আশপাশের ফায়ার সার্ভিস স্টেশনের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সবশেষ পাওয়ার খবরে কোনাবাড়ির আমবাগের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে বলে জানান।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন জানান, ইতিমধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। পানির সংকট রয়েছে, তবে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করা হচ্ছে। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট

আপডেট সময় : ১০:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪