ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের ভার্থখলা মাদরাসার মুহাদ্দিস মুফতি মুফিজুর রহমানের ইন্তেকাল

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১০:৩১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ২৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

সিলেটের বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক ও বক্তা, মুফতি মুফিজুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। গত শনিবার রাত ১২টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

রোববার বেলা আড়াইটায় সিলেট সদর উপজেলার কালারুকা মিসবাহুল উলুম মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

মুফতি মুফিজুর রহমান ছিলেন সিলেটের জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদরাসার ফাজেল ও সাবেক শিক্ষক। তিনি একজন প্রাজ্ঞ আলেম, সুলেখক ও সুবক্তা ছিলেন। তিনি সিলেটের ভার্থখলা মাদরাসার মুহাদ্দিস ছিলেন। এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার জামে মসজিদে দীর্ঘ দিন খতিব ছিলেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলায় জামেয়া রাহমানিয়া, জামেয়া বাগজুরসহ কয়েকটি মাদরাসা প্রতিষ্ঠা করেছেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইসলামি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজফিড শোকগাঁথায় ভরে ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের ভার্থখলা মাদরাসার মুহাদ্দিস মুফতি মুফিজুর রহমানের ইন্তেকাল

আপডেট সময় : ১০:৩১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪