ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সকলে খালাস, মামলা অবৈধ ঘোষণা !

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৪০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমাহসহ সকল আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এই মামলার অভিযোগপত্রও অবৈধ ঘোষণা করেন আদালত।

রোববার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, মামলার চার্জশিটে গ্রেনেড সরবরাহকারীর নাম উল্লেখ ছিল না। এছাড়া ঘটনাস্থলে কারা গ্রেনেড নিক্ষেপ করেছিল তাও সাক্ষীদের বক্তব্যে উঠে আসেনি। এ সময় আসামিপক্ষের যুক্তিও রায়ে উল্লেখ করেন বিচারপতিরা। আদালত বলেন, মামলার চার্জশিট বিচারিক ম্যাজিস্ট্রেট দিয়ে গ্রহণ করানো হয়নি। এটি আইনের লংঘন।

এর আগে, এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। এছাড়া, তারেক রহমানসহ ১৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার গঠনের পর গত ২৩ অক্টোবর চাঞ্চল্যকর এই হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির দফতর থেকে হাইকোর্টে পাঠানো হয়। পরে ৩১ অক্টোবর মামলার পেপারবুক পাঠের মধ্যে দিয়ে রাষ্ট্রপক্ষ শুনানি শুরু করে। গত ২১ নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি গ্রহণ শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সকলে খালাস, মামলা অবৈধ ঘোষণা !

আপডেট সময় : ১২:৪০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪