ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০২৪-২০২৫ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভার প্রাক্কালে সিলেট চেম্বারের প্রস্তুতিমূলক সভা

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৭:০২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩৭৪ বার পড়া হয়েছে

২০২৪-২০২৫ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে প্রাক-বাজেট আলোচনা সভার প্রাক্কালে অদ্য ১৮ ফেব্রুয়ারি ২০২৪ইং, রবিবার, বিকাল ০৩:৩০ ঘটিকায় চেম্বার কনফারেন্স হলে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টম্স, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার মোহাম্মদ এনামুল হক, কর অঞ্চল-সিলেট এর কর কমিশনার সৈয়দ জাকির হোসেন, কাস্টম্স এর অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম।

সভায় চেম্বার সভাপতি বলেন, ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে আগামী ২রা মার্চ ২০২৪ইং হোটেল রোজভিউ-য়ে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

তিনি বলেন, প্রতিবারের ন্যায় এ বছরও আমরা একটি বাজেট প্রস্তাবনা তৈরী করেছি, যা প্রাক-বাজেট আলোচনা সভায় উপস্থাপন করা হবে এবং এনবিআর সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রেরণ করা হবে। তিনি প্রাক-বাজেট আলোচনা সভাটি সুন্দরভাবে আয়োজনের জন্য কাস্টম্স কমিশনার ও কর কমিশনার মহোদয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাস্টম্স, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার মোহাম্মদ এনামুল হক ও কর অঞ্চল-সিলেট এর কর কমিশনার সৈয়দ জাকির হোসেন। তারা আসন্ন জাতীয় বাজেট উপলক্ষে প্রস্তাবনা প্রস্তুত করার জন্য সিলেট চেম্বার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

তারা বলেন, সিলেট চেম্বার অব কমার্সের প্রস্তাবনাসমূহ জাতীয় বাজেটে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। তারা বিভিন্ন সেক্টরের সমস্যাবলী সমাধানের জন্য তা প্রাক-বাজেট আলোচনা সভায় তুলে ধরার আহবান জানান।

সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কাস্টম্স এর অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম, অতিরিক্ত কর কমিশনার এ জেড এম নুরুজ্জামান, যুগ্ম কর কমিশনার সৈয়দ ফাহাদ আল করিম, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহ-সভাপতি মোঃ আতিক হোসেন, নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, নবনির্বাচিত সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান, সিলেট চেম্বারের পরিচালক মুজিবুর রহমান মিন্টু, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ সারোয়ার হোসেন ছেদু, কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ আবুল ফজল, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, কর আইনজীবী মোঃ মাজহারুল হক, সহকারী রাজস্ব কর্মকর্তা মিঠু দেবনাথ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২০২৪-২০২৫ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভার প্রাক্কালে সিলেট চেম্বারের প্রস্তুতিমূলক সভা

আপডেট সময় : ০৭:০২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪