ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচের জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০৯:৫৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৩০১ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় যে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে সেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রির বেশি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। ফলে যে সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নেমে যাবে, সেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে আঞ্চলিক উপপরিচালকরা সংশ্লিষ্ট জেলার জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেবেন। সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি বা তার বেশি না হওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিতে হবে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কক্সবাজারে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচের জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা

আপডেট সময় : ০৯:৫৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪