ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন

হাজারো শহীদের রক্তে অর্জিত বিজয় ধরে রাখতে হবে : এড. এমরান চৌধুরী

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ১২:২৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিগত প্রায় ১৬ বছরের টানা গণতান্ত্রিক আন্দোলনের মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রামে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন। বিএনপির শত শত নেতাকর্মীদের গুম করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের নামে মামলার পাহাড় গড়ে উঠছে। এতো নির্যাতনের পরও দলের নেতাকর্মীরা রাজপথ ছাড়েন নি। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতনের সময়েও বিএনপির নেতাকর্মীরা প্রাণ দিয়েছেন। হাজার হাজার শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে ধরে রাখতে হবে।

শনিবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অতীতে এই অঞ্চলে উন্নয়নের নামে ফ্যাসিস্টি আওয়ামীলীগ লাগামহীন লুটপাট করেছেন। উন্নয়নের দোহাই দিয়ে দেশের টাকা বিদেশে পাচার করেছে। আর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। আগামী সংসদ নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় উন্নয়নের জোয়ার বইবে ইনশাআল্লাহ

বিএনপি নেতা কবির হোসেনের সভাপতিত্বে, তাজ উদ্দিন কুটি, রাজন আহমদ ও আইনুল আবেদীনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি নেতা আবদুস সবুর, আবদুল কুদ্দুস, কামাল হাসান, শামীম আহমদ, শায়েক আহমদ চৌধুরী, বিএনপি নেতা এস.এ রিপন, গোলজার হোসেন রাহেল, নূরুল কিবরিয়া, পৌর যুবদল আহবায়ক হোসেন, আহমদ দোলন, নজমুল হোসেইন, দৌলা হোসেন সুভাস, আখতার হোসেন অনীক, জিয়াউল ইসলাম জিয়া, সাব্বির আহমদ, জাবেদ হোসেন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাজারো শহীদের রক্তে অর্জিত বিজয় ধরে রাখতে হবে : এড. এমরান চৌধুরী

আপডেট সময় : ১২:২৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪