ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হংকংয়ের একটি অ্যাপার্টমেন্টে বোতলে রাখা দুই শিশুর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১০:১৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ৩২১ বার পড়া হয়েছে

হংকংয়ের একটি অ্যাপার্টমেন্টে কাঁচের বোতলে রাখা দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, স্থানীয় সময় শুক্রবার (৮ মার্চ) খালি ওই অ্যাপার্টমেন্টটি পরিষ্কার করতে যান এক পরিচ্ছন্নতাকর্মী। তখন লিভিং রুমে কাছের দুটি বোতলে রাখা দুটি ছেলে শিশুর মরদেহ দেখতে পান তিনি।

হংকংয়ের সম্প্রচারমাধ্যম আরটিএইচকের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এই খবর জানিয়েছে।

আরটিএইচকে জানিয়েছে, মৃতদেহগুলো ‘তরলে পদার্থে ভিজিয়ে বোতলে রাখা হয়েছিল।’

এ ঘটনায় এক পুরুষ ও এক নারীকে আটক করেছে পুলিশ। তাদেরকে শিশুদ্বয়ের বাবা-মা বলে ধারণা করা হচ্ছে।

নিউ টেরিটরি উত্তর বিভাগের প্রধান পরিদর্শক আউ ইয়েং টাক সাংবাদিকদের জানিয়েছেন, ৩০ সেন্টিমিটার (১ ফুট) লম্বা বোতলগুলোতে শিশুদের মরদেহ রাখা ছিল। তবে মৃতদেহগুলোতে আঘাতের কোনও চিহ্ন ছিল না।

তিনি বলেন, ময়নাতদন্ত শেষে শিশুদের বয়স নির্ণয় করা এবং তারা জন্মের সময় মারা গেছে কিনা সেসব তথ্য জানা যাবে।

অবৈধভাবে মৃতদেহ নিষ্পত্তি করার সন্দেহে ২৪ বছর বয়সী এক পুরুষ এবং ২২ বছর বয়সী এক নারীকে আটক করা হয়েছে।

আউ ইয়েং বলেছেন, আটককৃতরা ওই অ্যাপার্টমেন্টেই থাকতেন। তাদেরকে দম্পতি হিসেবে ধারণা করা হচ্ছে। ভাড়াটিয়ারা চলে যাওয়ার পর বাড়িওয়ালা শুক্রবার অ্যাপার্টমেন্টটিতে পরিচ্ছন্নতাকারীকে পাঠিয়েছিলেন। এরপরই এই ঘটনাটি সামনে আসে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হংকংয়ের একটি অ্যাপার্টমেন্টে বোতলে রাখা দুই শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:১৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪