ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

স্বাক্ষরিত চুক্তির অধীনে চীনের কাছ থেকে সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণ পাবে মালদ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ৩০৬ বার পড়া হয়েছে

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বলেছেন, বেইজিংয়ের সাথে স্বাক্ষরিত নতুন চুক্তির অধীনে মালদ্বীপ চীনের সামরিক বাহিনীর কাছ থেকে বিনামূল্যে সামরিক সরঞ্জাম এবং প্রশিক্ষণ পাবে।

মোহাম্মদ মুইজ্জু বলেছেন, এটি ভারত মহাসাগরের পাশে অবস্থিত দ্বীপ দেশটির স্বাধীনতা এবং স্বায়ত্তশাসনকে আরও শক্তিশালী করবে।

সম্প্রতি মোহাম্মদ মুইজ্জু চীনের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা অফিসের ডেপুটি ডিরেক্টর মেজর জেনারেল ঝাং বাওকুনের সাথে সাক্ষাৎ করেন।

এর আগে সোমবার, মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ঘাসান মাউমুন এবং মেজর জেনারেল ঝাং একটি সামরিক সহায়তা চুক্তি স্বাক্ষর করেছেন। তবে তখন চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি।

মোহাম্মদ মুইজ্জু এই চুক্তি সম্পর্কে বলেন, চীন এবং মালদ্বীপ সব সময় সামরিক সহযোগিতা বজায় রেখেছে এবং এই চুক্তির একমাত্র কারণ হলো, মালদ্বীপ তার সামরিক সক্ষমতা শক্তিশালী করতে সহায়তা পাবে।

তিনি বলেন, মালদ্বীপের সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং বিনামূল্যে বিভিন্ন প্রাণঘাতী নয় এমন ধরনের সামরিক সরঞ্জাম মজুদ করতেই এই চুক্তি করা হয়েছে। এটি প্রতিরক্ষা বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করবে।

তিনি আরও বলেন, এর ফলে আমরা প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী করতে সক্ষম হব। এর মাধ্যমে আমাদের স্বায়ত্তশাসন এবং স্বাধীনতা বজায় থাকবে। মালদ্বীপের প্রেসিডেন্ট জানান, এসব অস্ত্রের মধ্যে টিয়ার গ্যাস, পিপার স্প্রে অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখ্য, এই ধরনের সামরিক সহযোগিতার জন্য এই প্রথম মালদ্বীপ চীনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বাক্ষরিত চুক্তির অধীনে চীনের কাছ থেকে সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণ পাবে মালদ্বীপ

আপডেট সময় : ০৭:৫৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪